দ্রুত মহাকাশ ভ্রমণের জন্য সুপার হাইওয়ে আবিষ্কার

 মহাকাশে সৌরজগতের মধ্য দিয়ে তীব্র গতিতে ভ্রমণের জন্য একটি সুপার হাইওয়ে আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এটি আমাদের সৌরজগতের দূরবর্তী স্থানে মহাকাশযান পাঠাতে সহায়তা করবে। পৃথিবীতে আঘাত করতে পারে এরকম গ্রহাণুর ওপর নজর রাখতে সহায়তা করবে এ বৈজ্ঞানিক প্রজেক্ট।
যে বিজ্ঞানীরা এই আবিষ্কার করেছেন তারা সৌরজগতের বস্তুর মুভমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন। তারা দেখতে পেয়েছেন, স্পেস ম্যানিফোল্ড নামের বিশেষ একটি পথ রয়েছে যা অনুসরণ করে মহাজাগতিক বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এ বিশেষ পথকে সেলসিয়াল হাইওয়ে বলা হয়।

এ বিশেষ পথগুলি বেশ ব্যতিক্রমী কেননা সৌরজগতের বিভিন্ন বস্তু কয়েক দশক ধরে দ্রুত চলাচল করতে পারে। সাধারণত কোন বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হাজার বা মিলিয়ন বছর সময় লেগে যাওয়ার কথা।

বিজ্ঞানীরা মনে করেন যে, বৃহস্পতির শক্তিশালী মহাকর্ষ বলের কারণেই এই বিশেষ পথ তৈরি হয়েছে। সৌরজগতের কিছু ধুমকেতু এবং ছোট অবজেক্ট রয়েছে যা এ বিশেষ পথ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
এদের মধ্যে অনেক বস্তু বৃহস্পতি গ্রহের সাথে সংঘর্ষ হয়ে বিধ্বস্ত হয়ে যাবে অথবা সৌরজগতের বাইরে নিক্ষিপ্ত হবে। সৌরজগতের লক্ষ লক্ষ কক্ষপথ থেকে ডাটা সংগ্রহ করে বিজ্ঞানীরা এ পথ খুঁজে বের করেছেন। 

এ আবিষ্কারটি বেশ তাৎপর্যপূর্ণ কারণ এটি সৌরজগতের অন্যান্য অংশ দ্রুত অন্বেষণ করতে সহায়তা করবে। তবে মহাকাশে ভ্রমণের জন্য এ বিশেষ পদ্ধতি ব্যবহার করার আগে এ পথ সম্পর্কে আরো বিস্তারিত জানা দরকার বলে মনে করছেন বিজ্ঞানীরা। আরেকটি বিষয় তারা লক্ষ্য রাখছেন তা হচ্ছে, পৃথিবীর কাছাকাছি এ পদ্ধতি কীভাবে কাজ করে যেখানে অনেক স্যাটেলাইট এবং স্পেস সংক্রান্ত বস্তু রয়েছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads