কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের গাইডলাইনের দাবি

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন (বামুগ্রাএ) সোমবার (২৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা বিশ্বেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নাগরিকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা সেই সাথে আশঙ্কাও বিরাজ করছে। এরমধ্যেই বাংলাদেশের ও ভারতের উড়িষ্যা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কৃত্রিম বুদ্ধিমত্তা যা অবিকল মানুষের ন্যায় সংবাদ পাঠ করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। কেউ কেউ মনে করছেন এর অপব্যবহার হতে পারে ব্যাপকভাবে।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তির বিশ্বে কেউ কেউ একে আশীর্বাদ বললেও আইএলও এবং প্রযুক্তি গবেষকদের কেউ কেউ বলছেন সারা বিশ্বে এআই ব্যবহারের ফলে ৩০ কোটি অদক্ষ শ্রমিক কর্মসংস্থান হারাবে।

তিনি বলেন, যদি প্রধানমন্ত্রীর অবয়ব সৃষ্টি করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোন একটি ঘোষণা দিচ্ছে বা রাজনৈতিক সহিংসতা সৃষ্টি করার জন্য বিরোধী রাজনৈতিক দলের সৃষ্টি করে কোন ঘোষণা দিচ্ছে, তখন দেশে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা একবার ভেবে দেখা দরকার। 

তিনি এরূপ বহু উদাহরণ টেনে অতি সত্ত্বর একটি গাইডলাইনে নির্দেশনার ও নীতিমালা তৈরীর আহ্বান জানান।

 তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শুরুর পূর্বে অবশ্যই অনুমোদন নেয়া জরুরী ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads