তথ্য ফাঁসের ঘটনা পুনঃ তদন্তের দাবি মুঠোফোন গ্রাহকদের

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান।

তদন্ত প্রতিবেদনটি মোটেও গ্রহণযোগ্য নয় এবং পক্ষ অবলম্বন করেই এই তথ্য প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে তারা অভিযোগ করে।

বিবৃতিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ দোষি ও অপারগ ব্যক্তিদের শাস্তির আহ্বান জানান। কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি নাগরিকদের সচেতন করতে এবং ব্যর্থ হবার কারণে জনগণের কাছে দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করারও তাগিদ দেন তিনি। 

এমনকি ন্যাক্কারজনক এই ঘটনার জন্য নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করা উচিত মনে করে তিনি আরও বলেন প্রতিবেদনে কেবল ঘটনার দুর্বলতা এবং ভবিষ্যতে না ঘটার সুপারিশ করা হয়েছে। এছাড়াও তদন্ত কমিটি ঠিক কতগুলো তথ্য ফাঁস হয়েছে তার কোন সুনির্দিষ্ট সংখ্যা বলতে ব্যর্থ হয়েছেন তারা। 

বিবৃতিতে সংগঠনটির তথ্য ও দপ্তর সম্পাদক শেখ ফরিদ বলেন, আমাদের দাবি হচ্ছে আমরা মনে করি এই তদন্ত সঠিক হয়নি একটি দায় সারা গোছের তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে যা কেবলমাত্র সুপারিশ নামা হিসেবে গণ্য হতে পারে।

তাই পুনরায় সাংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি দেশের দক্ষ প্রযুক্তিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অধ্যাপক ও সংশ্লিষ্ট গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানান তারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads