রাশিয়ায় উইন্ডোজ ডাউনলোড বন্ধ করলো মাইক্রোসফট
রাশিয়া থেকে কার্যক্রম গুটানোর অংশ হিসেবে দেশটির ব্যবহারকারীদের জন্য সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১১ ও উইন্ডোজ ১০ ডাউনলোডের সুযোগ পর্যায়ক্রমে বন্ধ করছে মাইক্রোসফট। এজন্য নতুন করে অপারেটিং সিস্টেমটির সর্বশেষ দুটি সংস্করণর ডাউনলোড করতে পারছেন না রাশিয়ানরা।
রাশিয়ার ব্যবহারকারীরা উইন্ডোজের সর্বশেষ সংস্করণ দুটি ডাউনলোড করতে চাইলে 'এরর ৪০৪' বার্তা পাচ্ছেন। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে টেক জায়ান্টরা। এ তালিকায় আরো আছে অ্যাপল, ডেল, এরিকসন ও নকিয়ার মতো কোম্পানি।
মাইক্রোসফট এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সাইবার দুনিয়াকে রাশিয়ার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে দেশটির নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে 'ঘনিষ্ঠভাবে' কাজ করছে মাইক্রোসফট। তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বন্ধের বিষয়ে আনুষ্ঠানিক জানায়নি কোম্পানিটি।