মোদি সরকারের ডিজিট্যাল স্ট্রাইক, দু’শোর বেশি চীনা অ্যাপ বাতিল
তদন্তে দেখা গেছে যে এই অ্যাপগুলির মাধ্যমে ভারতীয়দের ডেটা সহজেই অ্যাক্সেস করা যেতে পারে। তাই ভারতে মোদি সরকার বড় পদক্ষেপ, হিসেবে ২০০ টিরও বেশি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকার ১৩৮টি বেটিং অ্যাপ এবং ৯৪টি লোন অ্যাপ নিষিদ্ধ ও ব্লক করার প্রক্রিয়া শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তরফে এই ব্যবস্থা নিয়েছে মোদি সরকার।
প্রাপ্ত তথ্য অনুসারে, ৬ মাস আগে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় ২৮৮টি চীনা অ্যাপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল, যেখানে দেখা গেছে যে এই ধরনের ৯০ টিরও বেশি অ্যাপ ই-স্টোরে পাওয়া যাচ্ছে এবং থার্ড পার্টি লিঙ্কের মাধ্যমে এই অ্যাপগুলি কাজ করছে। এই অ্যাপগুলি সাধারণ মানুষকে লোনের ফাঁদে ফেলে শুধু তাই নয়, ব্যক্তিগত ডেটা হ্যাকিংয়ের সঙ্গেও এই অ্যাপগুলি যুক্ত। ভারতের সার্বভৌমত্ব ও ঐক্য বাঙার অভিযোগও উঠে আসছে এই অ্যাপের বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানায় এই অ্যাপ ঘিরে একাধিক আত্মহত্যার ঘটনার পর থেকেই সজাগ হয় প্রশাসন। ঋণের জালে ফেলে সাধারণকে হয়রানির অভিযোগ ওঠে এই অ্যাপের বিরুদ্ধে।
তদন্তে দেখা গেছে যে এই অ্যাপগুলির মাধ্যমে ভারতীয়দের ডেটা সহজেই অ্যাক্সেস করা যেতে পারে। যেসব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে তার বেশিরভাগই চীনের তৈরি। ভারতীয়দের এই ধরণের অ্যাপের কাজে সংস্থাগুলি নিয়োগ করত এবং তাদের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিত বলেও তদন্তে উঠে এসেছে। এই অ্যাপগুলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৬৯ আইটি অ্যাক্টের ধারায় অভিযোগ রয়েছে।
এনবিএস/ওডে/সি