সূর্যের এক অংশ ভেঙ্গে উত্তর মেরুতে বিরল ঘূর্ণিঝড়ের সৃষ্টি, বলছেন বিজ্ঞানীরা
সূর্যের অভ্যন্তরের একটি অংশ ভেঙে গিয়ে উত্তর মেরুতে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে যা কিনা খুবই বিরল বলে দেখছেন নাসার বিজ্ঞানীরা। ভিডিওতে দেখা যায়, প্লাজমা বা ইলেক্ট্রোফাইড গ্যাস আবৃত একটি অংশ সূর্য থেকে বিচ্যুত হয়ে পড়েছে।
এটি কিছুটা আশ্চর্যজনক বলে উল্লেখ করেছে নাসার বিজ্ঞানী তামিথা স্কভ। টুইটে তিনি জানান, সুর্যের মূলখন্ড হতে একটি অংশ ছিন্ন হয়ে উত্তর মেরুতে ঘূর্ণিঝড়টি ৫৫ ডিগ্রী অক্ষাংশের মধ্যে ঘটেছে। যা কিনা গত ১১ সৌর বছরে দেখা যায়নি।৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে এক সৌরবছর। সূর্যের যে অংশটি বিচ্ছিন্ন হয়ে উত্তরপ্রান্তে সরে এসেছে, সেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে প্রায় ৮ ঘণ্টার মধ্যে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯৬ হাজার মাইল।
এই ছিবিটি মহাকাশে ভ্রমণরত জেমস ওয়েব টেলিস্কোপ গত সপ্তাহে পাঠায়।মহাকাশ বিষয়ক গবেষণার অংশ হিসেবে এই টেলিস্কোপটি উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন(নাসা)।
কলোরাডোর ন্যাশনাল সেন্টার ফর এটমোস্ফোরিক রিসার্চ প্রতিষ্ঠানের স্কট ম্যাকিন্টশ জানান, এ ধরনের বিরল ঘটনার পিছনে আসলে কি কারণ রয়েছে সেটি এখনও স্পষ্ট নয়।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের কোনো অংশ ভেঙে নক্ষত্রটির প্রান্তে ঝড়ের সৃষ্টি করার ঘটনা ইতিহাসে এই প্রথম। স্পেস ডট কম জানিয়েছে, এর আগে বিশাল এক সৌরঝড়ে পৃথিবীর ইন্টারনেট ও যোগাযোগ বায়বস্থা হুমকির মুখে পড়ে।
এনবিএস/ওডে/সি