আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউএন বাংলা ফ্রন্ট ইউনিকোডে আনছে ইউএনডিপি

 ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগাম ইন বাংলাদেশ ইউএনডিপি ১৫ ফেব্রুয়ারি তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী আসছে ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউএন বাংলা ফন্টটিকে ইউনিকোডে সবার জন্য উন্মুক্ত করা হবে।  

এদিকে এ খবরকে স্বাগত জানিয়ে অনেকে। এক প্রতিক্রিয়ায় ডা. মুহম্মদ মহিদুল ইসলাম বলেন, তাহলে এই ফন্টটি ভবিষ্যতে হয়তো এন্ড্রোয়েড ডিফল্ট বাংলা ফন্ট হিসেবে আমরা পেতে পারি।

সাঈদ রাকিব অপর একজন বলেন, অত্যন্ত চমৎকার উদ্যোগ। বাংলা ভাষাকে বিকশিত করতে ইউনিকোডের বিকল্প নেই। ইউএনডিপিকে ধন্যবাদ, দেরীতে হলেও বেশ্বিক মান ও ডিজাইন পর্যায়ে একটি নতুন বাংলা ফন্ট নিয়ে আসার জন্য।

এনবিএস/ওডে/সি

Walton Ads