NBS Bangla — 22 November 2026, 2:51 PM
তথ্য কমিশনে চার দিনে ২৫ অভিযোগের শুনানি, নিষ্পত্তি ২০
তথ্য কমিশন পুনর্গঠনের পর চার দিনে ২৫টি অভিযোগের শুনানি নিয়েছে। এর মধ্যে ২০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং পাঁচটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে…

তথ্য কমিশন পুনর্গঠনের পর চার দিনে ২৫টি অভিযোগের শুনানি নিয়েছে। এর মধ্যে ২০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং পাঁচটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা সাতটি অভিযোগের শুনানি নেওয়া হয়। এর মধ্যে পাঁচটি নিষ্পত্তি হয়েছে এবং দুটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান ও তথ্য কমিশনার মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেন শুনানি গ্রহণ করেন।
আজকের অভিযোগগুলোতে মূলত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি ও ভর্তি ফি, বিভিন্ন অর্থবছরে নলকূপ স্থাপন এবং উপকারভোগীদের তালিকা, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফলের নথি, ইউনিয়ন পরিষদের সভার কার্যবিবরণী, নোটিশ ও গৃহীত সিদ্ধান্তসংক্রান্ত তথ্য না পাওয়ার বিষয় উঠে আসে।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন ও সিদ্ধান্তসংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগও করেন আবেদনকারীরা। কমিশন অভিযোগগুলো পর্যালোচনা করে শুনানি নেয় এবং আজ পাঁচটি অভিযোগ নিষ্পত্তি করে।
তথ্য কমিশন বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক স্বাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
কন্ট্রিবিউটর, NBS Bangla
Related News

গার্মেন্টস শ্রমিকের মজুরি নির্ধারণে দ্রুত সিদ্ধান্ত চাইল জীস্কপ
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে দ্রুততম সময়ে মানসম্মত মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে গার্মে…



