NBS Bangla — 23 November 2026, 3:32 AM
১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট…

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই কমিটিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগ বিশেষজ্ঞ ও আইনজ্ঞ থাকবেন।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীরের জনস্বার্থে করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন।
আদালত ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপে নীতিমালা না তৈরি করায় কেন সেটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন।
রিটের পক্ষে নিজেই শুনানি করেন মোহাম্মদ ফায়সাল দস্তগীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসমাইল হোসেন।
রিটকারী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে শিশুদের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে।
তিনি বলেন, অনেকের ক্ষেত্রে দৃষ্টিশক্তিসহ নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে গবেষণায় এসেছে।
Sub Editor, NBS Bangla
Related News

সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে তাঁবেদার রাষ্ট্র হওয়ার আশঙ্কা নেই
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে দেশকে কেউ ত…

মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার নিয়েছে ইতিবাচক পদক্ষেপ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। সশস্ত্র বাহিন…

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় আসছে ভারতের জলসম্পদ প্রতিনিধিদল, নবায়ন আলোচনায় নেই
দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ–ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ…

দেশে সহিংসতা বাড়ার মধ্যে শেখ হাসিনা ও ভারতকে দায়ী করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সহিংসতা বাড়ার জন্য ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে দায়ী করেছেন। স্বৈরশাসক…





