হিলিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। অভিযুক্ত তাজেল তালুকদার (৫৫) কে রোববার (২২ নভেম্বর) সকালে তার নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ…

Published: Updated: 2 views
হিলিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক
— Photo: প্রতিনিধি
Share:

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। অভিযুক্ত তাজেল তালুকদার (৫৫) কে রোববার (২২ নভেম্বর) সকালে তার নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা জীবিকার তাগিদে সৌদি আরবে আছেন। বাবা থাকেন ঢাকায়। ফলে শিশুটি দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে নানাবাড়িতে থাকছিল। অভিযুক্ত মামা একই বাড়িতে পাশাপাশি ঘরে থাকতেন।

অভিযোগে বলা হয়েছে, গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে পা টিপে দেওয়ার কথা বলে অভিযুক্ত শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।

রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related News