সমন্বিত এন্টারপ্রাইজ সল্যুশন উদ্ভাবনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও প্রজেক্ট টুমরো

Published: Updated: 6 views
সমন্বিত এন্টারপ্রাইজ সল্যুশন উদ্ভাবনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও প্রজেক্ট টুমরো
— Photo: ব্র্যাক ব্যাংক
Share:

বেসরকারি খাতের প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থার জন্য সমন্বিত ডিজিটাল, আর্থিক ও প্রযুক্তিনির্ভর সেবা উদ্ভাবনের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় এন্টারপ্রাইজ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির ফলে কর্পোরেট ও ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট এবং এন্টারপ্রাইজ ফাইন্যান্সিয়াল সল্যুশনে ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে যুক্ত হবে প্রজেক্ট টুমরো সফটওয়্যারের বৃহৎ পরিসরে সফটওয়্যার অ্যাপ্লিকেশন ও প্রযুক্তি প্ল্যাটফর্ম তৈরির সক্ষমতা। প্রতিষ্ঠান দুটি মূলত বিজনেস-টু-বিজনেস (বিটুবি), বিজনেস-টু-গভর্নমেন্ট (বিটুজি) এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে যৌথভাবে কাজ করার নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করবে।

এই চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি এন্টারপ্রাইজ প্রযুক্তি প্ল্যাটফর্মের সাথে ব্যাংকিং ও আর্থিক সেবা যুক্ত করার পদ্ধতি উদ্ভাবন করবে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন কার্যক্রম আরও সহজে করতে, লেনদেনের গতি ও দক্ষতা বাড়াতে এবং ঝামেলাহীন ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবে। পাশাপাশি, দেশের বিভিন্ন খাতের ডিজিটাল রূপান্তরে সহায়ক প্রযুক্তিনির্ভর অ্যাপ্লিকেশন তৈরিতেও প্রতিষ্ঠান দুটি একসাথে কাজ করবে।

২৯ অক্টোবর ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসকেএম শরিফুল আলম এবং ব্র্যাক ব্যাংকের হোলসেল ব্যাংকিংয়ের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগটি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের এন্টারপ্রাইজ ব্যাংকিং সক্ষমতা আরও শক্তিশালী করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। আর্থিক খাতের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রতিষ্ঠান দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য আরও কার্যকর ও সমন্বিত সেবা তৈরি করবে, যা দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

AbdullahAlMasum
AbdullahAlMasum

সম্পাদক ও প্রকাশক, NBS Bangla

Related News

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬: নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬: নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত। নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে ঢাকায় দিনব…

চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের প্রথম ট্রেজারি সামিট অনুষ্ঠিত

চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের প্রথম ট্রেজারি সামিট অনুষ্ঠিত

চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রথমবারের মতো "ট্রেজারি সামিট" আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক; বিনিয়ো…

আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে আরও বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলোর

আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে আরও বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলোর

‘জিএবিভি’র ব্যাংকিং অন ভ্যালুজ ডে ২০২৬’ বৈশ্বিক ক্যাম্পেইনে যুক্ত হয়ে আর্থিক অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতাগুলো ত…