NBS Bangla — 22 November 2026, 1:21 AM
প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬: নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে অনুষ্ঠিত
প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত। নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে ঢাকায় দিনব্যাপী আয়োজনে ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা।

প্রাইম ব্যাংক পিএলসি ‘নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু’ প্রতিপাদ্যে ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ আয়োজন করেছে। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী কনফারেন্স হলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকটি জানিয়েছে, সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করাই এই আয়োজনের লক্ষ্য। প্রাইম ব্যাংকের ভাষ্যমতে, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি কেবল ব্যাংকের সম্পদ বা ভ্যালু সুরক্ষাই করে না, নতুন ভ্যালুও তৈরি করে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট-১১ (বিএসডি-১১)-এর পরিচালক জনাব মো. ফারুক। বিশেষ অতিথি ছিলেন ওই বিভাগের অতিরিক্ত পরিচালক মোসা. তানিয়া রোকসানা। এছাড়া বিভাগটির আরও চারজন কর্মকর্তা অতিথি হিসেবে অংশ নেন।
প্রাইম ব্যাংকের পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ। সম্মেলন উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের সিইও জনাব ফয়সাল রহমান।
উদ্বোধনী বক্তব্যে ফয়সাল রহমান বলেন, “দ্রুত পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে আগাম ঝুঁকি চিহ্নিতকরণ এবং তা যথাযথভাবে মোকাবিলা করার সক্ষমতাই একটি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করে।” এ সময় তিনি শক্তিশালী ঝুঁকি সংস্কৃতি, সুশাসন প্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার সাথে পূর্ণ পরিপালনের বিষয়ে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. ফারুক বলেন, “বাংলাদেশ ব্যাংক প্রচলিত কমপ্লায়েন্স-ভিত্তিক তদারকি থেকে সরে এসে ঝুঁকি-ভিত্তিক তদারকি বা আরবিএস পদ্ধতিতে যাচ্ছে।” টেকসই ও সহনশীল ব্যাংকিং খাত গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের একযোগে কাজ করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি তাদের প্রত্যাশা এবং আরবিএস বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ‘রিস্ক ম্যানেজমেন্ট বুকলেট’-এর মোড়ক উন্মোচন করা হয়। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জনাব কাজী নাইম মোর্শেদ বুকলেটটির ওপর আলোকপাত করে ব্যাংকের ‘রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ উপস্থাপন করেন। এরপর একটি কুইজ এবং গ্রুপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এছাড়া ব্যাংকের ঝুঁকি চিহ্নিতকরণ ও তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার সংস্কৃতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ‘টপ রিস্ক রেইজার’দের সম্মাননা প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে মো. জিয়াউর রহমান সক্রিয় অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকের প্রতিটি কর্মীর সম্মিলিত দায়িত্ব এবং কেবল এই যৌথ অঙ্গীকারের মাধ্যমেই প্রাইম ব্যাংক সফলভাবে ঝুঁকি মোকাবিলা ও এর মাধ্যমে অর্জিত ভ্যালুর সুরক্ষা নিশ্চিত করতে পারে।
কন্ট্রিবিউটর, NBS Bangla
Related News

চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের প্রথম ট্রেজারি সামিট অনুষ্ঠিত
চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রথমবারের মতো "ট্রেজারি সামিট" আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক; বিনিয়ো…

এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক
ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ ‘এসএমই সলিউশন ক্লিনিক’ নামে একটি বিশেষ পরামর্শ কেন্দ্র চালু করেছে ব্র্…

আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে আরও বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলোর
‘জিএবিভি’র ব্যাংকিং অন ভ্যালুজ ডে ২০২৬’ বৈশ্বিক ক্যাম্পেইনে যুক্ত হয়ে আর্থিক অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতাগুলো ত…






