য্ক্তুরাজ্যে জেমিমার বাড়ি ও অ্যাভেনফিল্ড ফ্ল্যাটে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে পিটিআই ও পিএমএল-এন। এই পাল্টা-পাল্টি বিক্ষোভ হয়েছে রোববার। পার্ক লেইন অ্যাভেনফিল্ডের ফ্ল্যাটে থাকেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পুত্র এবং রিচমন্ডের গোল্ডস্মিথে থাকেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা। 

নওয়াজ পুত্রের ফ্ল্যাটের সামনে পিটিআই এ পর্যন্ত পাঁচবার বিক্ষোভ করেছে এবং জেমিমরা বাড়ির সামনে হয়েছে দুই বার। 

যুক্তরাজ্য পিটিআই শাখা থেকে বলা হয়েছে, তারা আমদানি করা সরকার এবং দ্রুত নির্বাচনের জন্য বিক্ষোভ করছেন। পিএমএল-এন থেকে বলা হয়েছে, তারা নওয়াজ পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ হওয়ার প্রতিবাদে তারা জেমিমার বাড়ির সামনে বিক্ষোভ করছেন। 

রোববার এই বিক্ষোভের সময় রিচমন্ডে গোল্ডস্মিথ পরিবারের একটা গার্ডেন পার্টি চলছিল। বিক্ষোভ দেখে সকলে হতবুদ্ধি ও বিস্মিত হয়েছেন। বিক্ষোভ থেকে খুব উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল এবং সঙ্গে ছিল ভাংরা নাচ। উচ্চ শব্দে গান বাজানোর জন্য গার্ডেন পার্টির লোকজন এবং বিক্ষোভকারীদের মধ্যে বিতণ্ডা হয়। এ সময় সেখানে পুলিশও উপস্থিত ছিল।  -জিও টিভি

Walton Ads