নাইজারে সহায়তা স্থগিত, বাজোমের প্রতি সমর্থন পুণর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্থনি ব্লিনকেন শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তবে তিনি বলেছেন, নাইজারের জন্য জীবন রক্ষাকারী মানবিক ও খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্র নাইজারের কিছু কিছু সহায়তা স্থগিত করার কথা ঘোষণা করেছে। দেশটিকে সামরিক অভ্যুত্থানে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজোম ক্ষমতাচ্যুত হয়েছেন।
ব্লিনকেন বলেন, শুরু থেকেই আমরা একতা স্পষ্টভাবে জানিয়ে আসছি যে, নাইজার সরকারের জন্য মার্কিন সহায়তার বিষয় দেশটির গণতান্ত্রিক শাসন ও সাংবিধানিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধার ওপর নির্ভরশীল। তিনি আরও বলেন, দেশটির পরিস্থিতির আলোকে তারা বৈদেশিক সহায়তা প্রদানের বিষয় পর্যালোচনা করবে। তবে কি কি সহায়তা স্থগিত করা হয়েছে সে সম্পর্কে ব্লিনকেন সুনির্দিষ্টভাবে জানাননি।
ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিাকান স্টেটস(ইকোয়াস) প্রেসিডেন্ট বাজোমকে পুণর্বহালে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ করার পরিকল্পনা গ্রহণ করার পর যুক্তরাষ্ট্র সহায়তা স্থগিত করা কথা জানাল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
