ইন্সটাগ্রামে ছেলের সঙ্গে ‘বার্বি পিঙ্ক’ পোশাকে ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার বড় ছেলে জেভিয়ার থিয়েটারে গিয়ে একসঙ্গে আলোচিত ‘বার্বি’ সিনেমা দেখেছেন।

ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ক্যাপশন। আজ সোমবার মার্কিন সাময়িকী পিপল-এর অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ছবিতে দেখা যায়, একটি থিয়েটারে ‘বার্বি’ সিনেমার পোস্টারের সামনে বাবা- ছেলে পোজ দিয়েছেন। ছবির ক্যাপশনে জাস্টিন ট্রুডো লিখেছেন, ‘আমরা বার্বি দল’। সিনেমাটি দেখতে গিয়ে বাবা- ছেলে ‘বার্বি পিঙ্ক’ পোশাক পরেছেন। ট্রুডো পরেছেন একটি হুডি। তার ছেলে পরেছে টি-শার্ট।

১৮ বছরের দাম্পত্য জীবনের পর গত বুধবার ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার বিচ্ছেদের ঘোষণা দেন। এই ঘোষণার চার দিন পর ট্রুডো তার বড়  ছেলে  জেভিয়ারকে নিয়ে ‘বার্বি’ সিনেমা দেখার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

 

Walton Ads