কেপটাউনে ট্যাক্সি ধর্মঘটে সহিংসতা, ব্রিটিশ নাগরিক ও পুলিশসহ নিহত ৫

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ট্যাক্সি ধর্মঘটকে কেন্দ্র করে এ সহিংস ঘটনা ঘটছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। নিহত ব্রিটিশ নাগরিকের বয়স ৪০ বছর।

খবরে বলা হয়েছে, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে সপ্তাহব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। ট্যাক্সি চালক ও মালিকরা জানিয়েছেন, ছোটখাটো অপরাধের জন্য তাদের যানবাহনকে টার্গেট করা হচ্ছে এবং জব্দ করা হচ্ছে।

যেসব আইন লঙ্ঘনের জন্য ট্যক্সিকে টার্গেট করা হচ্ছে তার মধ্যে সিটবেল্ট না পরা এবং সড়কের জরুরি লেনে অবৈধভাবে গাড়ি চালানো। ট্যাক্সি চালক ও মালিকরা দাবি করেছেন, অন্যরা একই কাজ করলে তাদেরকে শুধুমাত্র জরিমানার সম্মুখীন হতে হয়। কেপটাউনের মিনিবাস ট্যাক্সি অপারেটররা বলেছেন যে, রাস্তায় চলাচলের উপযুক্ত নয় বলে দাবি করে সরকার তাদের ট্যাক্সিগুলোকে আটক করছে।

এই পরিস্থিতিতে কেপটাউন সিটির হাতে আটক মিনিবাস ট্যাক্সিগুলোকে অবিলম্বে মুক্তি দিতে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা। তিনি বলেছেন, শহর কর্তৃপক্ষের ব্যবহৃত আইনটি ‘ভুলভাবে কার্যকর এবং প্রয়োগ করা হয়েছে’।

দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩ আগস্ট থেকে ধর্মঘট শুরু হওয়ার পর থেকে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা লুটপাট, পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে জানত।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news