শ্যুটারদের জন্য ৫০টি এয়ার রাইফেল আমদানি

এগুলো কোনো আগ্নেয়াস্ত্র নয়, ৫০টি এয়ার রাইফেল আনা হয়েছে শ্যুটারদের জন্য। জার্মানির ওয়ালতার কম্পানির কাছে থেকে এগুলো আমদানি করেছে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন।

ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন ক্লাব থেকে দেওয়া চাহিদার ভিত্তিতে এই অস্ত্রগুলো কিনেছে ফেডারেশন। এখানে শিক্ষানবীশ শ্যুটার থেকে শুরু করে দেশের সেরা শ্যুটারদের মানের মোট চার ধরনের রাইফেল কেনা হয়েছে।

ফেডারেশনের সাধারন সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু মনে করেন, আধুনিক রাইফেলগুলোর কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের শ্যুটারদের ফল আরো ভালো হবে। - কালেরকণ্ঠ 

দুই বছর আগে অস্ত্র কেনায় শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছিল বেশ কয়েকজন নামি শ্যুটারের বিরুদ্ধে। তাদেরকে তলবও করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। এবার সরকার কিছু শুল্ক মওকুফ করেছে এবং বাকিটা ফেডারেশন পরিশোধ করেই নিয়ে এসেছে অস্ত্রগুলো। তবে সাধারন সম্পাদক এয়ার রাইফেল ও এয়ার পিস্তলের ক্ষেত্রে আইন শিথিল করার অনুরোধ জানিয়েছেন, এগুলো আগ্নেয়াস্ত্র নয়, স্পোর্টস এয়ার রাইফেল। এরপরও এসব আনতে গেলে নানা বাধার মুখোমুখি হই আমরা। 

বাইরে খেলতে গেলেও পোহাতে হয় নানা ঝামেলা, ছয় জায়গা থেকে অনুমতি নিতে হয়। অথচ ভারতে এত কিছু করতে হয় না। আশা করি, আমাদের দেশেও এয়ার রাইফেল ও এয়ার পিস্তলের ক্ষেত্রে নিয়ম-কানুন শিথিল করলে শ্যুটারদের সুবিধা হবে। 

Walton Ads