সমুদ্রে হঠাৎ হাঙর! পা কামড়ে খেয়ে নিল তরুণীর

ভয়ংকর কাণ্ড! সমুদ্রের জলে সময় কাটাচ্ছিলেন তরুণী। হঠাৎই তাঁর পা কামড়ে ধরল এক বিরাট চেহারার হাঙর (Shark attack)। জলের মাঝেই রক্তারক্তি কাণ্ড!

ফ্লোরিডার কেটন সমুদ্রে সাঁতার কাটার সময় একটি হাঙর হঠাৎই হামলে পরে ওই তরুণীর উপর। তাঁর ডান পা কামড়ে টেনে ধরে সে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে থাকেন তরুণী। এক সময় হাঙরের চোখের মধ্যে আঙুলও ঢুকিয়ে দেন। তবুও হাঙরের কামড় থেকে নিজেকে ছাড়াতে পারেননি তিনি।

তরুণীর সঙ্গে ছিলেন তাঁর ভাই, যিনি পেশায় একজন আপদকালীন সংস্থার কর্মী। বেশ কিছুক্ষণের চেষ্টায় হাঙরের মুখ থেকে বোনকে বাঁচিয়ে আনেন তিনি। এরপর তরুণীকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। ডাক্তারদের অনেকক্ষণের চেষ্টায় তরুণীর পা থেকে রক্তপাত বন্ধ হয়। তবে তাঁর ডান পায়ের নীচের অংশ ক্ষত-বিক্ষত হয়ে গিয়েছে। এখনও তিনি চিকিৎসাধীন।।খবর পার্সটুড/এনবিএস/২০২২/একে

Walton Ads