যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরাইল সংঘাতের স্থায়ী সমাধান চাইছেন বলে জানিয়েছেন। মঙ্গলবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমরা শুধু যুদ্ধবিরতি চাই না, চাই এই সংঘাতের চূড়ান্ত সমাপ্তি।"

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে স্পষ্ট করেন, "ইরানের সঙ্গে এখন পর্যন্ত আমার সরাসরি যোগাযোগ হয়নি। তারা যদি আলোচনা করতে চায়, তাহলে জানে কিভাবে আমাকে খুঁজে পেতে হবে।" তিনি ইরানকে পরমাণু চুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়ে বলেন, "এটি অনেক প্রাণ বাঁচাবে।"

এই বক্তব্য আসে যখন ইরান-ইসরাইল সংঘাত পঞ্চম দিনে প্রবেশ করেছে। ট্রাম্প জোর দিয়ে বলেন, "ইরান কখনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।"

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই অবস্থান মধ্যপ্রাচ্যে আমেরিকার নীতির দিকনির্দেশনা তুলে ধরছে।

এদিকে, ইরান ইতিমধ্যে জানিয়েছে, তারা কোনোভাবেই পরমাণু অস্ত্র চায় না। তবে দেশটি তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। এখন দেখা যাচ্ছে ট্রাম্পের এই নতুন অবস্থানের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

Walton Ads