মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল কর্মী ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে উটাহের একটি বিশ্ববিদ্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার এই ঘটনায় ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে ৩১ বছর বয়সী যুব গোষ্ঠী টার্নিং পয়েন্ট ইউএসএ-এর সহ-প্রতিষ্ঠাতা কার্কের মৃত্যুর ঘোষণা দেন।

ট্রাম্প লিখেছেন, "দ্য গ্রেট, এমনকি কিংবদন্তি, চার্লি কার্কও চলে গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ট অফ দ্য ইয়ুথকে কার্লির মতো কেউ বোঝেনি। তিনি সবাই, বিশেষ করে আমার, ভালোবাসা এবং প্রশংসা পেয়েছেন। এখন তিনি আমাদের সঙ্গে নেই।"

ট্রাম্প আরও জানিয়েছেন, কার্কের সম্মানে রবিবার পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র জুড়ে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউস থেকে দেওয়া ভিডিও ভাষণে তিনি কার্ক হত্যার জন্য "উগ্র বামপন্থীদের" দায়ী করেছেন।

উটাহ কর্তৃপক্ষ জানিয়েছে, হত্যাকাণ্ডটি একটি লক্ষ্যবস্তু আক্রমণ হিসেবে সংঘটিত হয়েছে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, কার্ক সল্ট লেক সিটি থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরে উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে একটি জনসমাগমে বক্তব্য দিচ্ছেন। ঠিক তখনই গুলির শব্দ শোনা যায়। তিনি পিছনে ফিরে ঘাড়ে হাত তুলে চেয়ার থেকে পড়ে যান, এবং উপস্থিতরা আতঙ্কিত হয়ে দৌড়ে পালায়।

হত্যাকাণ্ডের পরে সন্দেহভাজন এখনও পলাতক রয়েছে।

 

Walton Ads