যুক্তরাষ্ট্রের ডালাসে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় শিউরকল্পও কাঁপানো দৃশ্য ধরা পড়েছে। ভারতের কর্ণাটকের বাসিন্দা চন্দ্র নাগমল্লাইয়ার মাথা তারই সহকর্মী কর্তৃক কেটে ফেলা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) একটি মোটেলে ঘটে যাওয়া এই ঘটনায়, নাগমল্লাইয়া তার সহকর্মী ইয়োরদানিস কোবস-মার্টিনেজকে নষ্ট ওয়াশিং মেশিন ব্যবহার না করার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে কোবস মার্টিনেজ চাপাতি দিয়ে একাধিকবার আঘাত করে ভারতীয় নাগরিককে। নাগমল্লাইয়া দৌড়ে পালানোর চেষ্টা করলেও, অফিসের সামনে পার্ক করা গাড়ির দিকে যাওয়ার সময় তার স্ত্রী ও ১৮ বছর বয়সী ছেলে তাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু কোবস মার্টিনেজ তাদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নাগমল্লাইয়ার মাথা ধড় থেকে বিচ্ছিন্ন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কোবস মার্টিনেজ ভারতের নাগরিকের কাটা মাথা ডাস্টবিনের দিকে নিয়ে যাচ্ছেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও গ্রেপ্তার হন।

ভারতীয় হাইকমিশন এ ঘটনায় নিন্দা জানিয়েছে এবং বলেছে, “কর্মক্ষেত্রে এই হত্যাকাণ্ড অত্যন্ত নিষ্ঠুর।” এক্স পোস্টে হাইকমিশন জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত মার্টিনেজকে যেন কঠোর শাস্তি দেওয়া হয় তার জন্য সব পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে মার্টিনেজের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছিল। হিউস্টনে তার বিরুদ্ধে নির্যাতন এবং চুরির দায়েও একাধিক মামলা আছে।

 

news