সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে কঠোর সতর্কতা দিয়েছে ইরানের পুলিশ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে—এ মুহূর্তে যারা রাস্তায় নেমে বিক্ষোভ করবে, তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

সাধারণ ইরানিদের সরকারবিরোধী আন্দোলনে নামার আহ্বান জানিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত কয়েকদিন ধরেই তারা এমন আহ্বান জানাচ্ছেন।

এর মধ্যেই মঙ্গলবার একদিনে দুইবার ইরানের মানুষকে বিক্ষোভে নামতে বলেছেন নেতানিয়াহু। এতে দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা-রাদন কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, শত্রুদের আহ্বানে যারা এখন রাস্তায় নামবে, তাদেরও শত্রু হিসেবেই দেখা হবে।

সরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আহমেদ রেজা বলেন, “যেসব বিক্ষোভকারী শত্রুদের কথায় বিক্ষোভ করবে, তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।”

এই সতর্কতার পর ইরানে সম্ভাব্য বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 

news