মৃত্যুর গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে এল ভিডিও বার্তা। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভিডিও বার্তা দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়টি তুলে ধরেছেন।

যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার বক্তব্যে বলেন, এই যুদ্ধের জন্য বিপুল অর্থের প্রয়োজন হবে। সেই কারণে সরকার বিশেষ বাজেট ঘোষণা করার পরিকল্পনা করছে।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু, এক্ষেত্রে বড় বিষয়… যুদ্ধে অনেক অর্থ লাগে। অনেক অর্থ।”

তিনি আরও বলেন, “এ কারণে আমাদের বিশেষ বাজেটের প্রয়োজন। কয়েক বিলিয়ন শেকেল (ইসরায়েলি মুদ্রা) লাগবে প্রতিরক্ষা বাজেটের জন্য এই যুদ্ধের জন্য।”

নেতানিয়াহুর এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

news