হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে ভারতের কাছে তিনটি ট্যাংকার ফেরত চেয়েছে Iran। জাহাজগুলো হলো— অ্যাসফেল্ট স্টার, আল জাফজিয়া এবং স্টেলার রুবি। একই সঙ্গে ভারতের কাছে জরুরি ওষুধ ও মেডিকেল সরঞ্জাম পাঠানোর অনুরোধও জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত।

জব্দ হওয়া তিন জাহাজের মধ্যে স্টেলার রুবির মালিক ইরান। বাকি দুইটি— আল জাফজিয়া ও অ্যাসফেল্ট স্টার— যথাক্রমে মালি ও নিকারাগুয়ার পতাকাবাহী। বিধিবহির্ভূতভাবে জ্বালানি তেল পাচারের অভিযোগে গত ফেব্রুয়ারিতে Indiaর নৌবাহিনী ও কোস্টগার্ড আরব সাগরের ভারতীয় জলসীমায় জাহাজ তিনটি আটক করে। বর্তমানে সেগুলো Mumbai Port-এ রয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাতে পাকিস্তানের জাতীয় দৈনিক Dawn জানিয়েছে, নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ইরানের রাষ্ট্রদূত এই দাবি উত্থাপন করেন। একই সঙ্গে ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর অনুরোধও জানান তিনি।

এ বিষয়ে বিস্তারিত জানতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Reuters ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, নয়াদিল্লির ইরানি দূতাবাস এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি।

প্রসঙ্গত, Strait of Hormuz আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের মোট তেল ও তরল গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে হয়। এজন্যই এটিকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়।

গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইরান। বিভিন্ন দেশের ট্যাংকার জাহাজে হামলার ঘটনাও ঘটে। গত ১৫ দিনে অন্তত ১২টির বেশি জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো ভারতীয় ট্যাংকারে হামলার ঘটনা ঘটেনি। বরং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী Seyed Abbas Araghchi নির্দেশ দিয়েছেন— হরমুজে চলাচলকারী ভারতীয় জাহাজে যেন হামলা না করা হয়।

কেন ভারতকে এই বিশেষ ছাড় দেওয়া হলো— তা জানতে ব্রিটিশ সংবাদমাধ্যম Financial Times ভারতের পররাষ্ট্রমন্ত্রী Subrahmanyam Jaishankar-এর সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান, এখানে কোনো ‘লুকোছাপা’ নেই, বরং এটি দুই দেশের পারস্পরিক সম্পর্কের ফল।

এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ভারতের চারটি জ্বালানিবাহী ট্যাংকারকে নিরাপদ চলাচলের সুযোগ দিয়েছে ইরান।

 

news