মধ্যপ্রাচ্য কি তবে একটি নতুন যুগের দ্বারপ্রান্তে? ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক আস্ফালন কি তবে ধুলোয় মিশে গেল? পর্দার আড়ালে এক নতুন শক্তির উত্থান ঘটছে। যে শক্তি কোনো হুমকি বা নিষেধাজ্ঞায় দমে যায় না। সেই শক্তিটির নাম— ইরান। ইতিহাসের পাতা সবসময় বিজয়ীরা লেখে না। মাঝে মাঝে ইতিহাস লেখা হয় ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা সেই অপরাজেয় যোদ্ধাদের মাধ্যমে, যারা কোনো আধিপত্যের কাছে মাথা নত করেনি। মধ্যপ্রাচ্য—তৈলসম্পদ আর রাজনীতির এই অগ্নিগর্ভ ভূখণ্ড আজ এক বিশাল পরিবর্তনের সাক্ষী। যে যুদ্ধ শুরু হয়েছিল ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সম্মিলিত আস্ফালনে, তার সমাপ্তি কি তবে পশ্চিমাদের পরাজয় দিয়েই হলো?
