বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস তথ্যানুযায়ী, বুধবার সকালে পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৯৭ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৬ হাজার ৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে এক হাজারের বেশি, নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে আড়াই লাখেরও বেশি।

উল্লিখিত সময়ে সবচেয়ে বেশি সংক্রমণের শিকার জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৩০৭ জনের। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে আসা যুক্তরাজ্যে নতুন করে মারা গেছেন ৪৫১ জন এবং আক্রান্ত ১৬ হাজার ৬১১ জন। 

একই সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৪২ হাজার ৫৪১ জন এবং মারা গেছেন ২৯০ জন। ফ্রান্সে আক্রান্ত ৯৭ হাজার ৪৯৮ জন এবং মারা গেছেন ১৭০ জন। রাশিয়ায় মারা গেছেন ১৭৬ জন এবং আক্রান্ত ৭ হাজার ১০৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৮০ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ৮২ জন। ব্রাজিলে মারা গেছেন ১৬৪ জন এবং নতুন করে আক্রান্ত ২২ হাজার ১৪২ জন। ভারতে মারা গেছেন ১৫১ জন এবং নতুন করে আক্রান্ত ৩ হাজার ৫৬৯ জন। 

Walton Ads