চীনের গোয়েন্দা বেলুন বিপর্যয়ের ঘটনায় বাইডেন-কমলা হারিসের পদত্যাগ দাবি
চীনের গোয়েন্দা বেলুনের বিপর্যয়কর ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হারিসের পদত্যাগ দাবি করেছে দেশটির রিপাবলিকান পার্টির একজন প্রভাবশালী সদস্য। কংগ্রেসের রিপাবলিকান সদস্য জো উইলসন বলেছেন, বিপর্যয়কর চীনা গোয়োন্দা বেলুনের ঘটনা আমেরিকান পরিবারগুলোর জন্য স্পষ্টত হুমকি সৃষ্টি করেছে।
কংগ্রেসের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য রিপাবলিকান জো উইলসন আর এ সি শনিবার বলেন, চীনা বেলুন বিপর্যয়ের ঘটনায় পরিস্কার হয়ে গেছে যে জো বাইডেন ও কমলা হারিস উভয়েরই নিজ নিজ পদ থেকে ইস্তেফা দেয়া উচিৎ।
নিজ অঞ্চল সাউথ ক্যারোলিনা অঙ্গ রাজ্যের উপকুলের অদূরে মার্কিন জঙ্গী বিমান চীনা গোয়েন্দা বেলুনটি গুলী করে ভূপাতিত করার কয়েক ঘণ্টা পর উইলসন বাইডেন ও হারিসের পদত্যাগ দাবি করেন।
মনুষ্যবিহীন গোয়েন্দা বেলুনটি আলাস্কা হয়ে কানাডার ভেতর দিয়ে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করে। গত সাত দিনে বেলুনটি যুক্তরাষ্ট্রের ইদাহো থেকে ইস্ট কোস্ট পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে।
এক টুইট বার্তায় উইলসন লিখেন, চীনের গোয়েন্দা বেলুনের বিপর্যয়কর ঘটনা আলাস্কা থেকে সাউথ ক্যারোলিনায় আমার নিজ জনগোষ্ঠীসহ সকল আমেরিকান পরিবারের জন্য স্পষ্টত হুমকি সৃষ্টি করেছে এবং এতে প্রমাণিত হয়েছে যে, প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস উভয়ের পদত্যাগ করা উচিৎ। “আফগানিস্তান থেকে বিশৃঙ্খলাপূর্ণ প্রত্যাহার ও আত্মসমর্পনের কারণে ২০২১ সালে আগষ্টে তাদের পদত্যাগ করার আমার দাবি সঠিক ছিল। এতে আমেরিকান পরিবারগুলোর ওপর হামলার জন্য দেশটি নিরাপদ এলাকায় পরিণত হয়েছে।
তিনি বলেন, ২০২১ সালের ঘটনায় কোন রাজনীতি ছিল না। যখন আরেকজন নতুন প্রেসিডেন্ট হন এবং ন্যান্সি পেলোসি স্পীকার ছিলেন। তিনি ডেমোক্রাট ছিলেন। অথবা ২০২৩ সালে স্পীকার ম্যাক কার্থি একজন রিপাবলিকান। কোন দল ক্ষমতায় থাকলো সেটি আমেরিকান পরিবারগুলোর জন্য কোন প্রাসঙ্গিক নয়। তাদের প্রধান বৈশিষ্ট্য হলো দল নির্বিশেষে যারা ক্ষমতায় থাকবেন তাদেরকে নিজ নিজ যোগ্যতার প্রমাণ দিতে হবে। এক্ষেতে বাইডেন ও হারিস উভয়ে ব্যর্থ হয়েছেন।
এনবিএস/ওডে/সি
