বৈঠক শুরু  রিয়াদের পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

চলতি মাসের ১৩ হতে ১৬ তারিখ পর্যন্ত ইরান ও অন্যান্য সমসাময়িক হুমকি বিষয়ে বেশ কিছু বৈঠকের আয়োজন করা হয়েছে। ওয়াশিংটনের সঙ্গে মধ্যপ্রচ্যের সম্পর্কে দূরত্ব বাড়ছে এ ধরনের অভিযোগ অপসারণে এসব বৈঠকের আয়োজন করা হয়েছে। বেশ কয়েকটি দল এসব আলোচনায় অংশ নিবে। পেন্টাগন ও জাতীয় নিরাপত্তা পরিষদ এ তথ্য জানিয়েছে।

সমন্বিত বিমান ও মিসাইল প্রতিরক্ষা এবং নৌ পথে নিরাপত্তা বিষয়গুলো এসব বৈঠকে আলোচনা করা হবে। অন্যান্য প্রতিনিধি দলগুলো ইরান হুমকি ও সন্ত্রাসবাদ প্রতিরোধেকি কার্যকর ভূমিকা নেওয়া যায় সে বিষয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

ইরান ইস্যুতে আলোচনার প্রতিনিধি দলের দায়িত্বে রয়েছেন রব মিলে ও মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা বিষয়ক উপ সহকারি পরিচালক ডানা স্ট্রউল দেশটির নিরাপত্তা সংক্রান্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এ সপ্তাহের বৈঠকটি দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হবে এর আগে গত মার্চে শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। গত বছরের অক্টোবরে আগের আলোচনাগুলোর পর্যালোচনাও করা হয়।

এসময় যুক্তরাষ্ট্র তেল উৎপাদনকারী সদস্য দেশগুলো রাশিয়ার পক্ষে কাজ করছে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছে বাইডেন প্রশাসন।

ইউএস-জিসিসি সম্পোর্কন্নয়নটি এবারের আলোচনার প্রধান বিষয় হিসেবে রেখেছে বাইডেন প্রশাসন বলে জানালেন দেশটির সিনিয়র এক প্রতিরক্ষা কর্মকর্তা। তারা সৌদিসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে আরও জোরালো সম্পর্ক গড়তে একমত বলেও মন্তব্য করেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads