ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয় পেয়েছে বিএনপি! এই বিজয়ে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে দলটি। কিন্তু আনন্দ মিছিল বা উৎসবের বদলে তারা বেছে নিয়েছে শান্ত ও ধর্মীয় পথ – দোয়া মাহফিল!
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশবাসীর কল্যাণের জন্য ঢাকাসহ সারাদেশে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য দলের সব নেতাকর্মী ও সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।
বিএনপি স্পষ্ট করে জানিয়েছে, নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও কোনো আনন্দ মিছিল, সভা বা র‍্যালি করা যাবে না। ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের দোয়ায় যোগ দিতে বলা হয়েছে।

একইসঙ্গে সারাদেশের মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এই সিদ্ধান্তে বিএনপি বিজয়ের আনন্দকে ধর্মীয় ও শান্তিপূর্ণভাবে প্রকাশ করতে চাইছে – দেশের সবাইকে একসঙ্গে দোয়ায় শরিক হওয়ার আহ্বান জানিয়ে!

 

Walton Ads