বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোচিং কাঠামোতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। জাতীয় দলের সাবেক তারকা ও প্রথম শ্রেণির অভিজ্ঞ ক্রিকেটারদের কোচিংয়ে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে বোর্ড। বিশেষ করে যারা ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন, তাদেরই এবার টার্গেট করা হয়েছে এই নতুন প্রকল্পে।
তৃণমূলেই জোর দিচ্ছে বিসিবি
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির সদস্য হাবিবুল বাশার জানিয়েছেন,
🗣️ "তৃণমূলেই আমাদের সবচেয়ে বেশি নজর। প্রথম কোচিংটাই যেন সঠিক হয়, সেটাই আমাদের লক্ষ্য।"
প্রাথমিক স্তরে মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করতে লেভেলভিত্তিক কোচিং কোর্স চালু করছে বিসিবি।
বিসিবির কোচিং পরিকল্পনায় থাকছে যা:
✅ লেভেল-২ ও লেভেল-৩ কোচিং কোর্সের আয়োজন।
✅ সার্ভিসেস দল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোচদের নিয়ে ইতিমধ্যে লেভেল-এ কোর্স শুরু।
✅ আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদেরও কোচিংয়ে যুক্ত করার পরিকল্পনা।
✅ অনেক প্রথম শ্রেণির ক্রিকেটার ইতিমধ্যেই কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাংলাদেশে কোচিং কাঠামোকে আরও পেশাদার ও মানসম্মত করবে, যা ভবিষ্যতের ক্রিকেটকে সমৃদ্ধ করবে। এখন অপেক্ষা, তারকা ক্রিকেটারদের কতটা কার্যকরভাবে যুক্ত করতে পারে বিসিবি।