সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচদের বেতন কাঠামো, যেখানে চোখ কপালে ওঠার মতো তথ্য মিলেছে। হেড কোচ ফিল সিমন্সের মাসিক বেতন ধরা হয়েছে এক দফায়ই ৩০ লাখ ৭৫ হাজার টাকা! এটি শুধুমাত্র তার প্রথম বছরের জন্য নির্ধারিত বেতন, আর পরবর্তী বছরগুলোতে তা আরও বাড়ানোর কথা রয়েছে।

তাঁর পাশাপাশি স্পিন কোচ মুশতাক আহমেদ পাচ্ছেন দৈনিক ৮৬ হাজার ১০০ টাকা বেতন। অন্যদিকে, সহকারী কোচ মোঃ সালাউদ্দিন মাসে পাচ্ছেন ৯ লাখ টাকা।

পেস বোলিং কোচ শন টেইটের পারিশ্রমিক মাসিক ১৭ লাখ ২২ হাজার টাকা, আর ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাচ্ছেন ১৩ লাখ ৫৩ হাজার টাকা।

এই বেতন ছাড়াও সবাই পাচ্ছেন ভ্রমণ ভাতা, আবাসন সুবিধা এবং নানা ধরণের বোনাস। সূত্রের খবর, এই পারিশ্রমিক এবং সুযোগ-সুবিধাগুলো কোচদের কাজের মান এবং দায়িত্বের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেটের কোচিং স্টাফদের জন্য এটাই ঠিকই, কারণ ভালো কোচিংই দলকে বড় করে তোলে!

news