এশিয়া কাপে বাংলাদেশের জন্য এটি হতে যাচ্ছে বাঁচা-মরার লড়াই। নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেই শেষ চারে যাওয়ার আশা টিকে থাকবে টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে এলো সুসংবাদ, বিপরীতে আফগান শিবিরে ধাক্কা।

আফগানিস্তানের তারকা পেসার নাভিন উল হক চোটের কারণে ছিটকে গেছেন পুরো টুর্নামেন্ট থেকে। কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় তাকে আর মাঠে দেখা যাবে না। বাধ্য হয়ে আফগানিস্তান দলে পরিবর্তন আনতে হয়েছে।

নাভিনের বদলি হিসেবে ডাক পেয়েছেন আব্দুল্লাহ আহমেদজাই। তবে এই পরিবর্তন আফগান শিবিরের জন্য নিশ্চিতভাবেই বড় ধাক্কা, কারণ নাভিন ছিলেন তাদের পেস আক্রমণের অন্যতম ভরসা।

বাংলাদেশের জন্য এই সুযোগ বড় ইতিবাচক খবর। শেষ চারে ওঠার সমীকরণ কঠিন হলেও আফগানিস্তানের প্রধান অস্ত্র ছিটকে যাওয়া টাইগারদের আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে।

 

news