সাবেক ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন ভক্তদের সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়ে দিলেন। বিরাট কোহলির টেস্টে ফেরার গুঞ্জন যখন তুঙ্গে, তখনই তিনি সাফ বলে বলে দিলেন – “বিরাট যখন টেস্ট থেকে সরে দাঁড়িয়েছে, সেটা গভীর ভেবেচিন্তেই করেছে। এই সিদ্ধান্ত আর বদলাবে না।”
রাঁচিতে সেঞ্চুরি মেরে বিরাট যখন আগুন ঝরাচ্ছেন, তখনই ভক্তরা আবার টেস্টে দেখতে চাইছিলেন তাকে। কিন্তু ২০২৫ ডব্লিউটিসি ফাইনালে না উঠতে পারার পর রোহিত শর্মা, বিরাট কোহলি আর অশ্বিন – তিনজনেই টেস্টকে বিদায় জানিয়েছেন।
হর্ষা ভোগলে রাঁচিতে বিরাটকে জিজ্ঞেস করেছিলেন – টেস্টে ফিরবেন? বিরাট হেসে উড়িয়ে দিয়েছিলেন। এবার অশ্বিনও একই কথা বললেন।
“বিরাটের মতো খেলোয়াড় কখনো আবেগে সিদ্ধান্ত নেয় না। যখন সে টেস্ট থেকে সরেড় দাঁড়িয়েছে, মনে প্রাণে সেটাই চেয়েছে। ভক্ত হিসেবে আমরা চাই দেখতে, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এটা বারবার খোঁচানো ঠিক না।”
অশ্বিন আরও বললেন, “দল এখন ট্রানজিশনে চলে গেছে। পুরোনো খেলোয়াড় ফিরলে টিম ডাইনামিক নষ্ট হবে। রোহিত আর বিরাট যতদিন খেলছে, ততদিন ওদের উদযাপন করুন। সময় খুব কম বাকি।”
বিরাট আলো কেড়ে নিলেও হর্ষিত রানার পারফরম্যান্স নজর কেড়েছে। অশ্বিন বললেন, “হর্ষিতের স্পেল ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। নতুন বলে আউটসুইং আর ইনসুইং দুটোই দেখাল। রাইট হ্যান্ডারকে আউটসুইং, লেফটিকে ইনসুইং – এটা দারুণ লক্ষণ। পুরোনো বল আর ডেথেও আরও ভালো হবে।”
প্রথম ওভারেই রিকেলটন আর ডি কককে তুলে নিয়ে হর্ষিত ম্যাচে ভারতকে ফিরিয়েছিলেন। পরে ডেভাল্ড ব্রেভিসকেও ফেরান তিনি।
