পবিত্র মাহে রমজান চলাকালীন সময়ে বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দল এসেছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে।

আজ (বৃহস্পতিবার) সিরিজের বিরতির দিনে দুই দলের ক্রিকেটাররা একসঙ্গে ইফতার করবেন, নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান।

নাফিস বলেন, “আজ দুই দলের ইফতার একসঙ্গে করার ব্যবস্থা করা হয়েছে। তবে এতে বাধ্যবাধকতা নেই। কেউ চাইলে আলাদা বা পরিবারের সঙ্গে ইফতার করতে পারবে।”

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

গতকাল মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে বাংলাদেশের কাছে মাত্র ১১৪ রানে অলআউট হতে হয় নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের চমৎকার বোলিংয়ে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটি দলীয়ভাবে অল্প রানের নজির।

এরপর ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিমের ঝোড়ো ফিফটি সাহায্যে ১৫.১ ওভারে জয় পায় বাংলাদেশ। এর ফলে সিরিজে টাইগাররা ১-০ ব্যবধানে এগিয়ে।

রমজানের এই বিশেষ দিনে দুই দেশের ক্রিকেটারদের মিলন যেন খেলাধুলার সঙ্গে মানবিক সম্পর্কেরও একটি সুন্দর উদাহরণ হয়ে উঠেছে।

 

news