অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী মাসের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে দেশের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেট আসর। গেল সপ্তাহে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই মধ্যে দলগুলো নিজেদের স্কোয়াড গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে। আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে দলবদল প্রক্রিয়া।

গতবারের চ্যাম্পিয়ন Abahani Limited Dhaka এবারও মাঠে নামছে শক্তিশালী দল নিয়ে। ক্লাবটির প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকছেন Hannan Sarkar।

দলীয় সূত্রে জানা গেছে, এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যেই বড় বাজেটের স্কোয়াড গঠন করছে আবাহনী।

নতুন মৌসুমে দলে ফিরছেন Sabbir Rahman। এছাড়া Ankon-এর দলে খেলা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। একই সঙ্গে Mustafizur Rahman-কেও দলে আনার বিষয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, যদিও পারিশ্রমিক নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এছাড়া এবার আবাহনীর হয়ে খেলতে দেখা যেতে পারে Soumya Sarkar-কে। দলে আরও থাকছেন Najmul Hossain Shanto, Shoriful Islam, মোসাদ্দেক হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, খালেদ আহমেদ, জিসান আলম ও মেহেরব অহিন।

সব মিলিয়ে শক্তিশালী ও তারকাবহুল স্কোয়াড নিয়ে মাঠে নামতে যাচ্ছে আবাহনী। লক্ষ্য একটাই—ডিপিএলের শিরোপা ধরে রাখা।

 

news