বিশ্ব ক্রিকেটে Indian Premier League (IPL কে ধরা হয় সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল ঘরোয়া টি–টোয়েন্টি লিগ হিসেবে। বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে থাকেন। এমনকি অনেকেই জাতীয় দলের ব্যস্ততা এড়িয়ে আইপিএলকে প্রাধান্য দেন বলেও আলোচনা রয়েছে।

তবে এই জনপ্রিয় লিগ নিয়েই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার Rilee Rossouw। তার মতে, “আইপিএল প্রকৃত খেলা নয়, এটা অনেকটা সিনেমার মতো।”

তার এই মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা।

গতকাল পাকিস্তান সুপার লিগের (PSL) একটি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন Jacques Kallis (জ্যাকব ওরাম)। সেখানে আইপিএল নিয়ে রুশোর মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি প্রথমে হেসে ফেলেন।

হাসতে হাসতে তিনি বলেন, “আপনি কি বললেন? সিনেমার মতো?”

আইপিএলে নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, “আমি আইপিএলে কোচিং করিনি, তবে অনেক আগে খেলোয়াড় হিসেবে সেখানে অংশ নিয়েছিলাম। এখন আইপিএল অনেক বড় এবং শক্তিশালী একটি আয়োজন।”

অন্যদিকে, বর্তমানে তিনি কাজ করছেন Pakistan Super League (PSL)-এ। সেখানে নিজের প্রথম অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, এই লিগে কাজ করার সুযোগ পেয়ে তিনি দারুণ উপভোগ করছেন।

ওরামের ভাষায়, “এটা আমার প্রথম সুযোগ এখানে কাজ করার। আমি সত্যিই এটা উপভোগ করছি। দলের খেলোয়াড় থেকে শুরু করে সবাই খুব আন্তরিক। আমাদের দারুণভাবে দেখভাল করা হচ্ছে। এখন পর্যন্ত সবকিছুই খুব ভালো লাগছে।”

সব মিলিয়ে, রুশোর মন্তব্য ঘিরে যখন বিতর্ক চলছে, তখন সাবেক কিউই ক্রিকেটার ওরামের প্রতিক্রিয়ায় উঠে এলো ভিন্ন এক দৃষ্টিভঙ্গি।

 

news