রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে শনিবার সন্ধ্যায় “সুফি নাইটস ও নৈশভোজ” শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট। সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এ আয়োজনে টোয়াবের সদস্য, পর্যটন শিল্পের বিভিন্ন অংশীজন এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সাংস্কৃতিক পরিবেশনা, সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় এবং নৈশভোজের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশের পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। আয়োজকদের মতে, এটি কেবল একটি সামাজিক মিলনমেলা নয়; বরং পর্যটন খাতের অংশীদারদের মধ্যে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

অনুষ্ঠানে প্যানেল প্রধান ও সভাপতি পদপ্রার্থী ড. তাসলিম আমিন শোভনসহ অন্যান্য সদস্যরা একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং টেকসই পর্যটন খাত গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। টোয়াব অগ্রগামী ঐক্যজোটের পক্ষ থেকে বলা হয়, দেশের পর্যটন শিল্প বর্তমানে এমন এক পর্যায়ে রয়েছে যেখানে অভিজ্ঞ নেতৃত্ব, স্বচ্ছতা এবং সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিল্পের উন্নয়ন, অন্তর্ভুক্তি এবং দায়িত্বশীল নেতৃত্বের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে টোয়াবের সাবেক সভাপতি, পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান এবং দেশের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন।

Walton Ads