NBS Bangla — 23 November 2026, 5:03 PM
মাদক নির্মূল কমিটির ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদ ২৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে…

মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদ ২৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। কমিটির সভাপতি করা হয়েছে মেজর (অব.) মিজানুর রহমানকে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীকে।
সংগঠনটির উদ্যোগে দিনটির সকাল ১১টায় প্রেসক্লাবের দ্বিতীয় তলার তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মাদক মুক্ত দেশ গড়, যুব সমাজকে রক্ষা কর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও মাদক নির্মূল কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি।
সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্লান’–এর অংশ হিসেবে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার কাজ চলছে। সরকার ইতিমধ্যে মাদক নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এবং এ কাজে ১৮টি দপ্তর যুক্ত। তিনি বলেন, বাংলাদেশকে মাদকের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে মাদক নির্মূল কমিটিকে সরকার সহযোগিতা করবে।
নিষিদ্ধ আওয়ামী লীগকে উল্লেখ করে অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, তাদের রাজনীতি আগুন ও সন্ত্রাসের রাজনীতি। তিনি দাবি করেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার আর ফিরে আসবে না, শেখ হাসিনাও ফিরে আসবেন না।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, সহসভাপতি ড. আনিছুল আউয়াল পিএইচডি, প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, সাবেক রাষ্ট্রদূত মউসদ মান্নান, ব্রিগেডিয়ার (অব.) ডা. বাশিরুল ইসলাম, কর্নেল (অব.) জগলুল হাসান, প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, প্রফেসর ডা. জাহানারা লাইজু ও মেজর (অব.) মাসুদুর রহমান কাইউমসহ বহু ব্যক্তিকে রাখা হয়েছে।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা রহিম শীলা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, সহসাংগঠনিক সম্পাদক গাজী আলহাজ্ব মাওলানা আবুবকর শিবলী ফেনী, সহঅর্থ সম্পাদক ডা. হাসান, দপ্তর সম্পাদক মুর্শিদুল হক বিদ্যুৎ এবং সহদপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম ভূঁইয়ার নাম রয়েছে।
এ ছাড়া সহপ্রচার সম্পাদক বেলাল হোসেন খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লিজা, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাশিদা আলীম ঐশী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইমরান সরকার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শিমুল পারভীন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. গোলাম মোস্তফা, গণমাধ্যম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক উস্তাজ হাফেজ মুহসিন মাশকুর, সমবায় বিষয়ক সম্পাদক মনজিল আরা ডেইজি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মনি বেগম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক চিত্রনায়িকা পলি, ক্রীড়া সম্পাদক কাজী টিটু এবং সমাজকল্যাণ সম্পাদক মো.
মোস্তফা কামালকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সম্মানিত সদস্য হিসেবে প্রফেসর ড. সুকমল বড়ুয়া এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মাওলানা মো. আহছাব কুতুবী, শাহনাজ আক্তার সাহেরা, সুলতানা পারভীন হেলেন, অ্যাডভোকেট তানজিনা ইয়াসমিন, আমির হোসেন, নাসিমা আক্তার, মো. মাসকুর শাহরিয়া (পুনম), মোমেনা খাতুন, সৈয়দা বৃষ্টি আক্তার নুপুর, হাফেজ মাওলানা মো. আব্দুল শরীফ, আব্দুল্লাহ আল মাসুদ ও রুমি সরকারকে রাখা হয়েছে।
স্টাফ রিপোর্টার, NBS Bangla
Related News

তথ্য কমিশনে পাঁচ দিনে ২৮টি অভিযোগ নিষ্পত্তি, আজ আরও ৮টি
তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগ নিষ্পত্তিতে কার্যক্রম জোরদার করেছে তথ্য কমিশন বাংলাদেশ। কমিশন পুনর্গ…

মানবিকতানির্ভর দেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, মানবিকতা ও জন…

গার্মেন্টস শ্রমিকের মজুরি নির্ধারণে দ্রুত সিদ্ধান্ত চাইল জীস্কপ
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে দ্রুততম সময়ে মানসম্মত মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে গার্মে…

তথ্য কমিশনে চার দিনে ২৫ অভিযোগের শুনানি, নিষ্পত্তি ২০
তথ্য কমিশন পুনর্গঠনের পর চার দিনে ২৫টি অভিযোগের শুনানি নিয়েছে। এর মধ্যে ২০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং পাঁ…



