মজুরি বোর্ডের সভা স্থগিত করায় উদ্বেগ, দীর্ঘসূত্রিতা এড়ানোর আহবান

Published: Updated: 3 views
মজুরি বোর্ডের সভা স্থগিত করায় উদ্বেগ, দীর্ঘসূত্রিতা এড়ানোর আহবান
Share:

গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের ৩য় সভা আকস্মিক স্থগিত করায় উদ্বেগ প্রকাশ, মজুরি নির্ধারনের কাজে দীর্ঘসূত্রিতা এড়নোর আহবান এবং গার্মেন্টস শ্রমিক তৌফিক ও সু কারখানার শ্রমিক সুমন হত্যার বিচার ও ক্ষতিগ্রস্থ পরিবারকে আজীবন আয়ের মানদন্ডে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য বিবৃতি প্রদান করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। 

প্রেরিত বিবৃতিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন, মজুরি বোর্ড গঠন করতে দেরি হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। নতুন মজুরি বোর্ড গঠন হওয়া এবং চলতি বছরের ডিসেম্বর থেকেই নতুন মজুরি বাস্তবায়নের ঘোষণা দেওয়ায়, অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকরা কাজে ফিরে গেছে এবং ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় আছে। এই অবস্থায় মজুরি বোর্ডের নির্ধারীত সভা সুনির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই স্থগীত করে দেওয়া শ্রমিকদের মধ্যে আস্থাহীনতা তৈরি করতে পারে যা চলমান শ্রমিক অসন্তোষ কে বাড়িয়ে তুলতে পারে।  

মজুরি আন্দোলনে সাভারে জুতা কারখানার শ্রমিক সুমন নিহত হওয়ার তিব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ, তৌফিক ও সুমন হত্যার বিচার দাবি করেন এবং নিহত শ্রমিকদের পরিবার কে আজীবন আয়ের মানদন্ডে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে বলেন, সুষ্ঠ শিল্প সম্পর্কের চর্চার সুযোগ না দেওয়ায় এবং আন্দোলনের নিয়মতান্ত্রিক উপায় সম্পর্কে অজ্ঞতার কারণে গার্মেন্টস শ্রমিকরা তাদের বিক্ষুব্ধতা প্রকাশ করতে বার বার রাস্তায় নামে আর শ্রমিকদের বঞ্চনার যন্ত্রণার প্রকাশ কে নৈরাজ্য আখ্যা দিয়ে দমন করার কৌশল নেয়, যাতে প্রাণ হারায় নিরিহ শ্রমিকরা।

২০২৩ এর মজুরি আন্দোলনে ৪ জন শ্রমিককে জীবন দিতে হয়েছিল। এবারও ইতিমধ্যে জীবন গেল দুইজন শ্রমিকের। 

এরূপ, পরিস্থিতিতে মজুরি বোর্ডের নিয়মিত কাজ বাধাগ্রস্ত হলে, দীর্ঘসূত্রিতার সম্ভাবনা দেখা দিলে শ্রমিকদের মধ্যে মজুরি বোর্ডের কাজের প্রক্রিয়া সম্পর্কে আস্থাহিনতা তৈরি হবে যা নিশ্চয় কাঙ্খিত নয়। মালিক পক্ষের মজুরি প্রস্থাবনায় নিশ্চয় শ্রমিকদের মর্যদাকর শোভন জীবনযাপনের অধিকারপূরণের প্রতিফলন এবং মজুরি বোর্ড তার প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি নির্ধারণের কাজ সম্পন্ন করবে এই প্রত্যাশা ব্যাক্ত করে নেতৃবৃন্দ বলেন, যথাযথ দায়িত্বশীল আচরণের পরিবর্তে বল প্রয়োগে বা হুমকি-ধামকি দিয়ে শ্রমিক অসন্তোষ দমন করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর

Related News