ঢাকা বাঁচাও কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হলেন তিন নতুন মুখ

Published: Updated: 7 views
ঢাকা বাঁচাও কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হলেন তিন নতুন মুখ
Share:

ঢাকা বাঁচাও সংগঠন কে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৩ নতুন মুখ যুক্ত হয়েছেন। আজ সোমবার ঢাকা বাঁচাও আহ্বায়ক মোঃ তানভীর আজাদ নতুন ৩ কার্যকরী সদস্য কে কেন্দ্রীয় কমিটিতে অনুমোদন করেন। নতুন মনোনীত সদস্যরা হলেন শান্তিনগর থেকে আল-আমিন খান, মিরপুর থেকে শাকিল তুহিন ও বসুন্ধরার (যমুনা) থেকে বিথী আক্তার।

এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বাঁচাও আহ্বায়ক মোঃ তানভীর আজাদ বলেন, আমরা সব সময় চেষ্টা করছি একটি বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তুলতে কিছুটা হলেও ভূমিকা রাখতে। সমাজের সচেতন ও বিবেকবান মানুষ ঢাকা শহরের বিপর্যয় রোধে যার যার জায়গা থেকে জনসচেতনতা তৈরিতে কাজ করলে বর্তমান এবং আগামী প্রজন্মকে নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব। নতুন করে কমিটিতে যারা অন্তর্ভুক্ত হলেন আমরা বিশ্বাস করি তারা ঢাকা বাঁচাও এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর

Related News