ইরানে নতুন সামরিক হামলার ইঙ্গিত, বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট

Published: Updated: 6 views
ইরানে নতুন সামরিক হামলার ইঙ্গিত, বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট
Share:

ইরানে নতুন করে সামরিক হামলা শুরুর সম্ভাবনা নিয়ে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের সঙ্গে বৈঠক করেছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইরানসংক্রান্ত গোয়েন্দা তথ্য আইজেনকোটের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন নেতানিয়াহু।

সম্প্রচারমাধ্যমটি একটি ‘বিষয় সম্পর্কে অবগত’ সূত্রের বরাতে জানিয়েছে, এসব গোয়েন্দা তথ্য ইরানে নতুন করে হামলা শুরুর বিষয়ে নেতানিয়াহুর উদ্দেশ্য সম্পর্কে আইজেনকোটের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে।

চ্যানেল ১২ আরও জানিয়েছে, ইরান ইস্যুতে আলোচনা করতে মোসাদের প্রধান রোমান গোফম্যান যে ওয়াশিংটন সফর করছেন, সে বিষয়ে আইজেনকোট অবগত ছিলেন না। তবে তাকে ইচ্ছাকৃতভাবে এই সফরের তথ্য জানানো হয়নি কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এর আগে, নতুন সরকার গঠনের আগে অপ্রয়োজনীয় সামরিক অভিযান না চালানোর জন্য নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আইজেনকোট।

ওয়েব ডেস্ক
ওয়েব ডেস্ক

সাব এডিটর, NBS Bangla

Related News

ইরাকের তেল ইরাকেরই, নিয়ন্ত্রণ চীনের, আর বিক্রয়লব্ধ অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে

ইরাকের তেল ইরাকেরই, নিয়ন্ত্রণ চীনের, আর বিক্রয়লব্ধ অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে

ইরাকের সংবিধানের ১১৪ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের তেল ও গ্যাসের মূল মালিকানা ইরাকি জনগণের এবং এর প্রশাসনিক নিয়ন্…

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের দায়ে তিন ইসরায়েলি ও চার সংস্থার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের দায়ে তিন ইসরায়েলি ও চার সংস্থার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার দায়ে তিনজন ইসরায়েলি ব্যক্তি ও চারটি…

রিয়াদের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত; লোকজন সরিয়ে নেওয়া হচ্ছে

রিয়াদের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত; লোকজন সরিয়ে নেওয়া হচ্ছে

ইরান-সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী হুথিদের সঙ্গে সৌদি আরবের চলমান সংঘাতের মধ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোষ্ঠীটির …