প্রেমিকের ঘুষিতে চোখ ফুলে গেছে অভিনেত্রীর!

সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন ভারতের মালয়ালম সিনেমার অভিনেত্রী অনিকা বিক্রমন। ছবিগুলোতে দেখা গেছে, অভিনেত্রীর চোখ অস্বাভাবিকভাবে ফুলে আছে, চোখের তলায়ও রয়েছে কালো দাগ ও কপাল থেকে রক্ত ঝরছে। এ পোস্টে তিনি তার সাবেক প্রেমিকের নামে অত্যাচারের অভিযোগ তুলে জানিয়েছেন, প্রেমিকের এলোপাথারি ঘুষিতেই এ অবস্থা হয়েছে তার। ইতোমধ্যে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন এই অভিনেত্রী।

গণমাধ্যমে অনিকা বলেছেন, ‘আমি অনুপ পিল্লাই নামে এক ব্যক্তির প্রেমে পড়েছিলাম। এই অনুপ পিল্লাই আমাকে গত কয়েক বছর ধরে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করেছে। ও আমাকে খুব নির্দয়ভাবে মারতো। আমি আমার দুঃস্বপ্নেও ভাবিনি এ এমন মানুষ হতে পারে। প্রথমবার মারধর করার পর আমার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। দ্বিতীয়বার আমাকে যখন মারধর করেছিল তখন পুলিশে অভিযোগ জানাই। এতো কিছুর পরও সে আমায় ভয় দেখাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘প্রতিনিয়ত ফোনকলে হুমকি পাচ্ছি। আমার ও আমার পরিবারের সম্মানহানির ক্রমাগত চেষ্টা করে চলেছে সেই ব্যক্তি। এবার থেকে ওর অত্যাচারের ছবি পোস্ট করতে শুরু করলাম। যদিও সবটাই অতীত। এখন আগের তুলনায় অনেক ভালো আছি।’

অনিকা বিক্রমনের জন্ম ভারতের কর্ণাটকের ব্যাঙ্গালোরে। অভিনেত্রী বিষমকরণ, আইকেকে, এঙ্গা পাত্তান সোথু-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads