অভিনয়ে নির্মাতা সেলিম, সঙ্গে মম ও সাবিলা নূর

সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ ‘মারকিউলিস’। আবু শাহেদ ইমন পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন খ্যাতিমান নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তার সঙ্গে পর্দায় দেখা যাবে তারকা অভিনেত্রী জাকিয়া বারী মম ও সাবিলা নূরকে। এছাড়া আরোও দেখা যাবে, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারীসহ অনেককেই। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই সিরিজটি চরকিতে মুক্তি দেয়া হবে।

চরকিতে প্রথমবারের মতো কাজ করেছেন জাকিয়া বারী মম। নির্মাতা সেলিমের অভিনয়ে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, গিয়াস উদ্দিন সেলিমকে দর্শক এর আগে পরিচালক হিসেবে পেয়েছে। এবার অভিনেতা হিসেবেও তিনি জয় করবেন।

তিনি আরো বলেন, ‘মারকিউলিস একটা সিস্টেমের কথা বলে। একটা রাষ্ট্রযন্ত্রের কথা বলে। সিরিজের সব চরিত্রগুলোর নানা ডাইমেনশন আছে। আমার চরিত্র খুবই ইন্টারেস্টিং ছিল। কাজটাও বেশ ডিফরেন্ট হয়েছে। শাহেদ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ সব মিলিয়ে বেশ দারুণ সময় ছিল।’

এই প্রথম কোনও ওয়েব সিরিজে কাজ করেছেন সাবিলা নূর। কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প রিভিল হয়। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে কন্ট্রোল করবে সেটি এই সিরিজের মূল গল্প।’

সাবিলা আরও বলেন, ‘আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না।

এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারাজীবন থাকবে। এই সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। শাহেদ ভাই অসাধারণ একজন পরিচালক। উনার কাজের প্রসেস খুবই দারুণ ও ইউনিক। এছাড়া মেকআপ, কস্টিউমসহ সব কিছু দারুণ ছিল।’

পরিচালক আবু শাহেদ ইমন বলেন, ‘মারকিউলিস আমার প্রথম ওয়েব সিরিজ। এটার অভিজ্ঞতা চমৎকার। অন্য সিরিজের তুলনায় এই গল্পের ধরন মৌলিক। এই সিরিজে অনেকে অভিনয় করেছেন। সবার মিশেলে বেশ বড় আয়োজনের কাজটা হয়েছে।’

এনবিএস/ওডে/সি

Walton Ads