প্রিয় মানুষকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস সায়ন্তিকার

 ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সায়ন্তিকা। হাতে চকলেট কেক। হাসিমুখে প্রিয় বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে। অমিত কুমার সায়ন্তিকার সহকারী। ১০ মার্চ ছিল সেই সহকারীর জন্মদিন। তাকে নিয়েই একটি আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

সায়ন্তিকা লিখেন, শুভ জন্মদিন। তুমি আমার শক্তি, বন্ধু, আমার ভাই। তুমি ছাড়া আমি কী করতাম। তুমি আমার। ভালোবাসি ভাই।

সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় কটাক্ষের শিকার হতে হয় এই অভিনেত্রীকে। কিছুদিন আগেও ট্রলের পাল্টা জবাব দিয়েছেন তার এক ফলোয়ারকে। অনেকদিন ধরেই এক অনুরাগী তাকে নিয়ে নানা অশালীন মন্তব্য করে আসছিলেন সামাজিক মাধ্যমে। তাই তাকে শিক্ষা দিতেই এবার পাল্টা জবাব দেয়ার পন্থা বেছে নিয়েছেন সায়ন্তিকা।

জানা যায়, শিলাদিত্য নামের এক অনুরাগীর একটি টেক্সট শেয়ার করেন অভিনেত্রী। । সরি শিলাদিত্য আমি আপনাকে এত গুরুত্ব দিতে চাইনি। কিন্তু আপনার উচিত এবার অন্য নারীদের সম্মান দেয়া শুরু করা। আমি আপনাকে বলেছি নিস্তব্ধতা মানুষ ভুল ভাবে।

আরও লেখেন, আজ আমি যা কিছু অর্জন করেছি, তার জন্য সবসময় কৃতজ্ঞ আমার অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছে। কিন্তু নোংরামির বিরুদ্ধে আওয়াজ তোলাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। নারীদের এভাবে অসম্মান কোনোভাবেই সহ্য করা যায় না। আপনি কাউকে পছন্দ বা অপছন্দ করতেই পারেন। কিন্তু তা বলে এসব নয়। এবার আপনার চুপ করা উচিত।

এনবিএস/ওডে/সি

Walton Ads