নেটিজেনদের কটাক্ষের শিকার শাহরুখকন্যা (ভিডিও)
খুব শীগ্রই শোবিজে পা রাখছেন শাহরুখকন্যা সুহানা খান। এখন পর্যন্ত তার নামের পাশে সিনেমার নাম যুক্ত না হলেও সামাজিকমাধ্যমে খুব জনপ্রিয় এই তারকা সন্তানেরা। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে আড্ডার ভিডিও শেয়ার করতে দেখা যায় তাকে। তার সাজসজ্জা এবং সৌন্দর্য মুগ্ধ করে নেটিজেনদের।
একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে সুহানার। তার এই ভিডিওর জন্যই কটাক্ষের সম্মুখীন হচ্ছেন। ভিডিওতে সুহানাকে এমন পোজ দিতে দেখা গেছে, যেখানে নেটিজেনরা তার অভিব্যক্তির জন্য ট্রোল করছেন।
একজন লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়াতে এটি করা ঠিক হচ্ছে কিনা সে বিষয়ে আপনার বাবার কাছে পরামর্শ চাইতে পারেন।’ আরেকজনের মন্তব্য, ‘বলিউডে তুমি চলবে না, সেরকম কিছুই নেই তোমার মধ্যে। তোমার পরিচয় তুমি একজন তারকা সন্তান।’
এসবের ভিড়েই একজন সরাসরি কটাক্ষ করেছেন বাবা শাহরুখের নাম নিয়ে। জানালেন, সে তার বিখ্যাত বাবার নাম এবং সেই সুবাদেই ব্যবসা করছেন, এছাড়া আর কিছুই করছেন না।
এনবিএস/ওডে/সি