যে সব নায়িকার সঙ্গে পরকীয়ায় জড়ান সানি

আশির দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা সানি দেওল। সেসময়ের বেশ কিছু হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। মূলত তার অভিনিত বেশিরভাগ ছবিই ব্যবসায়িকভাবে সুপার হিট তকমা পায়। পর্দায় একশন সিনেমার পাশাপাশি তাকে রোমান্টিক লুকেও দেখা গেছে। তবে রিল লাইফে রোমান্স করতে করতে রিয়েল লাইফেও জড়িয়েছেন বেশ কিছু প্রেমের সম্পর্কেও। এরমধ্যে পরকীয়ার সংখ্যাই বেশি।

গুঞ্জন রয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে পদার্পণের পরপর ক্ষণিকের জন্য হলেও সানি দেওলের সঙ্গে জড়িয়েছেন বেশ কিছু অভিনেত্রী। ১৯৮৩ সালে ‘বেতাব’ সিনেমায় অভিনেত্রী অমৃতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সানি। ‘বেতাব’ ছিল সানি অভিনীত প্রথম সিনেমা। এমনকি এমনও শোনা গিয়েছিলো বিয়েও করবেন দুজন। কিন্তু আচমকাই সম্পর্কে ফাটল ধরে অমৃতা এবং সানির।

এদিকে সানি আগেই বিবাহিত ছিলেন এটিও সামনে আসে। ইন্ডাস্ট্রিতে আসার আগেই পূজা দেওলকে বিয়ে করেছিলেন তিনি। জানা যায়, ক্যারিয়ারের ক্ষতি হতে পারে ভেবে বিয়ের কথা গোপন রেখেছিলেন সানি ও তার পরিবার। সানির বিয়ের কথা সামনে আসতেই প্রেমের সম্পর্ক থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন অমৃতা। পরবর্তীতে আবারও সম্পর্কে জড়ান অভিনেতা।

এরপর ডিম্পল কাপাডিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সানি। স্বামী রাজেশ খান্নার সঙ্গে আলাদা হওয়ার পর থেকে সানির সঙ্গে বন্ধুত্ব গভীর হয় ডিম্পলের। এমনকি ডিম্পলের দুই কন্যা টুইঙ্কল এবং রিঙ্কি সানিকে পাপা বলে ডাকতেন। কেবল তাই নয়, তারা লুকিয়ে বিয়েও করেছেন এমনটাও শোনা গিয়েছিলো।

একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন সানি এবং ডিম্পল। ‘আগ কা গোলা’, ‘গুনাহ’, ‘নরসিংহ’, ‘মঞ্জিল মঞ্জিল’র মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন দুজন। দীর্ঘ ১১ বছর সম্পর্কে ছিলেন তারা। তাদের কিছু ছবি এবং ভিডিও তখন বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশ পেয়েছিল। সানি ও ডিম্পল দুজনকে মোনাকোয় ছুটি কাটানো অবস্থায় ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা।

তবে সম্পর্কের কথা জানাজানি হলে স্ত্রী পূজার চাপে ডিম্পলের সঙ্গে বিচ্ছেদ করতে বাধ্য হন সানি। তবে আলাদা হয়ে যাওয়ার পরও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হত। ২০০৯ সালে ডিম্পলের বোন সিম্পল মারা যাওয়ার পর অভিনেত্রীর পাশে পাওয়া যায় সানিকে।

এনবিএস/ওডে/সি

Walton Ads