অনুষ্ঠানে গিয়ে আয়োজকদের উপর ক্ষেপলেন কৈলাস খের

২৫ মে লখনউতে শুরু হয়েছে এই ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস’ যা শেষ হবে আগামী ৩ জুন। সারা দেশের প্রায় ২০০ বিশ্ববিদ্যালয়ের চার হাজারেরও বেশি ক্রীড়াবিদ এই অনুষ্ঠানে যোগ দেন। প্রায় দশ দিন ব্যাপ্তির এই অনুষ্ঠানে খেলার পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানেই গাইতে গিয়ে অনুষ্ঠানের আয়োজকদের উপর ক্ষেপলেন উপমহাদেশের বিখ্যাত শিল্পী কৈলাস খের।

অনুষ্ঠানের মঞ্চে উঠেই আয়োজকদের তুলোধনা করেন এই শিল্পী। সেই ঘটনার কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, কৈলাস খের মঞ্চে উঠছেন। এরপর মাইকের মধ্যেই চিৎকার করে তিনি বলতে থাকেন, ‘এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি, বেশি চালাকি না দেখিয়ে একটু ভদ্রতা শিখুন। কী ধরনের অনুষ্ঠান এই খেলো ইন্ডিয়া? এরা তো কাজটাই পারে না!’ আনন্দবাজার

সংবাদ প্রতিদিন জানায়, আরেকটা ভিডিওতে শোনা যায়, শিল্পী বলছেন, ‘যখন আমাকে অনুষ্ঠান করতে ডেকেছেন, তা হলে আগামী এক ঘণ্টা আমার। আমি আমার দর্শক ও মাতৃভূমির সম্মান করি। তবে উদ্যোক্তারা একেবারেই ভাল নয়।’

এনবিএস/ওডে/সি

Walton Ads