এক মঞ্চে শাহরুখ-আরিয়ান!
প্রথমবার ছোট পর্দায় একফ্রেমে ধরা দেবেন পিতা-পুত্র অর্থাৎ বলিউড অভিনেতা শাহরুখ খান ও আরিয়ান খান। আরিয়ান লাইমলাইট থেকে দূরে থাকতে ভালোবাসেন, তবে বাবা যেহেতু শাহরুখ খান, সেখানে প্রচারবিমুখ থাকাটাও একটু মুশকিল। ইতোমধ্যে অভিনয়ের অনেক প্রস্তাব এলেও রাজি হননি আরিয়ান। তার ঝোক নির্মাণে। শিগগিরই বলিউডে পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তিনি। এখবর এখন অনেকেরই জানা। নতুন খবর হচ্ছে, করণ জোহরের শো’তে এবার বাবার সঙ্গে হাজির হতে যাচ্ছেন আরিয়ান।
জানা গেছে, কফি উইথ করণের নতুন সিজনের অংশ নিতে যাচ্ছেন তারা। শো-এর শুরু থেকেই বন্ধু করণের অনুরোধে বহুবার এই অনুষ্ঠানে হাজির হয়েছেন শাহরুখ। তবে গত সিজনে অংশ নেননি তিনি। ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর লম্বা সময় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন কিং খান। এরপর ‘পাঠান’ নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। সেই জন্যই করণ জোহরের শো’তে হাজির হননি এই অভিনেতা। তবে খান পরিবারের পক্ষে গৌরী খান যোগ দেন ‘কফি উইথ করণ সিজন ৭’-এ।
আরো জানা গেছে, আগস্ট বা সেপ্টেম্বরেই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ করণ’র নতুন সিজন। এবারের শো-এর সব কিছু ঠিক থাকলে এই এপিসোডে গৌরী খানকেও দেখা যেতে পারে।
উল্লেখ্য, বলিউডের প্রেক্ষাপটে তৈরি আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’। শুধু পরিচালনা নয়, এই সিরিজের চিত্রনাট্য ও কাহিনিও লিখেছেন তিনি। ‘স্টারডম’-এ প্রধান চরিত্রে থাকছেন টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানি। এই ওটিটি সিরিজে হিন্দি সিনেমার ইতিহাস উঠে আসবে, থাকবে একাধিক ক্যামিও চরিত্র। ইতোমধ্যেই আরিয়ানের সিরিজের জন্য শুটিং করেছেন করণ জোহর, রণবীর কাপুররা।
২০২২ সালের ডিসেম্বরেই এই প্রোজেক্টের ঘোষণা দিয়েছিলেন আরিয়ান। ছেলের প্রথম ওয়েব সিরিজ প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরীর প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি