ব্রেকআপ হলো সোহিনী সরকারের

দীর্ঘ চার বছরের সম্পর্ক ভেঙ্গে গেছে কলকাতার অভিনেত্রী সোহিনী সরকারের। রণজয় বিষ্ণুর সঙ্গে ব্রেকআপ হয়েছে এই অভিনেত্রীর। কারণ হিসেবে জানা গেছে, তারা দুজনেই নতুন সম্পর্কে জড়ানোয় সম্পর্ক ভাঙ্গে তাদের।

শোনা যাচ্ছে, ছোট পর্দার এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণজয় বিষ্ণু। অপরদিকে সোহিনীও জড়িয়েছেন তার এক সহ অভিনেতার সঙ্গে। তবে এ বিষয়ে দুজনার কেউই এখনো কিছু জানাননি।

করোনায় লকডাউনের সময় সোহিনী- রণজয় এক সঙ্গে থাকতে (লিভ ইন) শুরু করেন। দুজনের দুই বাড়িতেও অবাধ যাতায়াত ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত মান, অভিমান, ঝগড়ার পাহাড় ডিঙিয়ে তারা আর এক থাকতে পারলেন না। কদিন ধরেই তাদের ব্রেকাপের গুঞ্জন শোনা যাচ্ছিল, যা শেষ পর্যন্ত সত্যিই হলো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads