‘জওয়ান’ সিনেমার সঙ্গে নিজের ‘নেত্রী: দ্য লিডার’র মিল পেলেন বর্ষা
সম্প্রতি প্রেক্ষাগৃহে গিয়ে বলিউড অভিনেতা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা দেখলেন ঢাকার সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। এ সিনেমা দেখে অভিনেত্রী বর্ষার এমনটি মনে হয়েছে। যেই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন করেছেন অনন্ত ও বর্ষা দম্পতি।
‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি এখনও মুক্তি পায়নি, তবে তবে বর্ষার কথায়- ‘আমরা সিনেমাটির শুটিং করেছি দুই বছর আগে হায়দ্রাবাদে। আশ্চর্যজনকভাবে সেই সিনেমার অধিকাংশ দৃশ্যই শাহরুখের ‘জওয়ান’-এর সঙ্গে মিলে যাচ্ছে। যখন আমাদের অভিনিত সিনেমাটি মুক্তি পাবে, তখন অধিকাংশ সিনেমা রিভিউ প্রদানকারীরা হয়তো বলবে, আমরা ‘জওয়ান’ থেকে নকল করেছি।’
এই চিত্রনায়িকা বলেন, ‘নেত্রী: দ্য লিডার’ নির্মাণ করেছেন এক ভারতীয় পরিচালক। যদিও ‘জওয়ান’-এর মতো সিনেমা তৈরি করা আমাদের জন্য অসম্ভব। তবুও সিনেমা তৈরির সময় সেরাটা দেওয়ারই চেষ্টা করি। আমরা আশাবাদী, সিনেমাটি আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে। যেহেতু সামনে নির্বাচন, তাই এর বেশি আপাতত কিছুই বলতে পারছি না।’
অনন্ত জলিল ও বর্ষা বাদেও ‘নেত্রী, দ্য লিডার’ সিনেমায় আরও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। পাশাপাশি ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতসহ তুরস্কের বেশকিছু অভিনয়শিল্পীদেরও দেখা যাবে এ সিনেমায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি